1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শূন্য রানেই ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া, মিরপুরে ইতিহাস গড়ল টাইগাররা মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান: ট্রাম্প বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন: অর্থমন্ত্রী স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় কারাগারে গেলেন দু’জনেই দুই সীমান্তে যেতেই দিচ্ছে ধাওয়া, বন্দুকের মুখে অনাহারে ঘুরছেন বৃদ্ধ ‘ভাড়া করা’ ইট দিয়ে প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানিয়েছিল এলজিইডি এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : নুরুল হক নুর লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

চীনে করোনাভাইরাসে আরো ৫ হাজার আক্রান্ত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দেশটির কর্তৃপক্ষ শুক্রবার নতুন করে আরো পাঁচ হাজার আক্রান্তের খবর জানিয়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, আরো ১২১ জন ভাইরাস আক্রান্তের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক হাজার ৩৮০ জনে পৌঁছালো। দেশের বিভিন্ন অঞ্চলে নতুন করে আরো পাঁচ হাজার ৯০  জন ভাইরাস আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৮৫১ জন। এদের মধ্যে ৫৫ হাজার ৭৪৮ জনের চিকিৎসা চলছে।

বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, করোনায় আক্রান্তের সংখ্যা চলতি মাসের শেষ দিকে প্রায় পাঁচ লাখে পৌঁছবে বলে যে ধারণা করা হচ্ছিল শেষ পর্যন্ত তা নাও হতে পারে।

ইউনিভার্সিটি অব সিডনির সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যাডাম কামারাদত-স্কট  বলেন, ‘আক্রান্তের বর্তমান হার অনুযায়ী, সুস্পষ্ট ইঙ্গিত মিলছে যে, চীনা কর্তৃপক্ষ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সর্বোচ্চটা করার চেষ্টা করছেন।’

এদিকে বৃহস্পতিবার রাজধানী টোকিওর কাছে কানাগাওয়া জেলায় ৮০ বছরের এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে বলে নিশ্চিত করেছে জাপানি কর্তৃপক্ষ। এ নিয়ে চীনের বাইরে করোনাভাইরাসে তিন জনের মৃত্যু হলো। এর আগে হংকং ও ফিলিপাইনে দু’জন মারা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com