1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কুষ্টিয়ার করোনা হাসপাতালে আরো ৭ মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

কুষ্টিয়া : কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ আগষ্ট) সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এই ৭ জনের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে হাসপাতালে ৪৯ জন করোনায় আক্রান্ত রোগী ও ৩১ জন উপসর্গ নিয়ে মোট ৮০ জন ভর্তি রয়েছে।

এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৫৯ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭.৩৭% শতাংশ।

জেলায় এ পর্যন্ত করোনা পরীক্ষা করেছেন ৯৮ হাজার ৪৯ জন। এদের মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৯২ হাজার ৯ শত ৭৩ জনের। রিপোর্টের অপেক্ষায় রয়েছে ৫ হাজার ৭৬ জন রোগী। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৬ শত ৮৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৮ শত ৩৪ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৭২৪ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com