1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ময়মনসিংহ মেডিকেলে আরও ৭ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও সাত জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুই জন ও উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন। করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের নজরুল ইসলাম (৭২) গৌরাঙ্গ (৭০)।

উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহের গৌরীপুরের আকতার উদ্দিন (৮০), ভালুকার আসমা আক্তার (৪২), নেত্রকোনার কেন্দুয়ার পান্না আক্তার (৪০), জামালপুরের সরিষাবাড়ির আবুল হোসেন (৬৫) ও ইসলামপুরের মমতা বেগম (৫৫)।

তিনি আরও বলেন, আইসিইউতে ১১জনসহ করোনা ইউনিটে মোট ১৫৮ রোগী ভর্তি। হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন ১৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।

এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৬৮৪টি নমুনা পরীক্ষায় ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে, ময়মনসিংহ সদরের ৩৩ জন, নান্দাইলের ১ জন, ঈশ্বরগঞ্জের ৬ জন, গৌরীপুরের ২ জন, ফুলপুরের ৫ জন, তারাকান্দায় ৫ জন, হালুয়াঘাটের ৫ জন, মুক্তাগাছার ৭ জন, ফুলবাড়িয়ার ৪ জন, ত্রিশালের ১৩ জন, ভালুকার ১১ জন ও গফরগাঁওয়ের ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ২১ হাজার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে, সুস্থ হয়েছেন ১৮ হাজা ৭১৩ জন। নিজ বাড়িসহ জেলার বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত ২ হাজার ৩০৬ জন রোগী এখনও চিকিৎসাধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com