1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

পরীমনির মুক্তি আগামীকাল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

ঢাকা : জামিনের নথিপত্র কাশিমপুর কারাগারে না আসায় চিত্রনায়িকা পরীমনি দীর্ঘ ২৬ দিন পর জামিন পেলেও মুক্তি পাননি। আগামীকাল বুধবার (১ সেপ্টেম্বর) তিনি কারাগার থেকে মুক্তি পাবেন। মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ।

সৈয়দ শাহ শরীফ বলেন, বিকেল ৫টায় লকাপ হয়ে গেছে। এখনো কাগজপত্র আমাদের হাতে এসে পোঁছায়নি। রাতে কাগজপত্র এলেও তাকে আজ মুক্তি দেওয়া সম্ভব না।  আগামীকাল সাড়ে ৯ বা ১০টার মধ্যে কাগজপত্র যাচাই-বাছাই করে মুক্তি দেওয়া হবে।

এর আগে তিন দফা রিমান্ডের পর জামিন আবেদনের শুনানি শেষে দুপুরে আর্থিক মুচলেকায় জামিন আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ। আদেশের পর থেকে গাজীপুরের কাশিমপুর কারাফটকে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমান।

কারাগার কর্তৃপক্ষ জানায়, ছয়টার মধ্যে জামিন আদেশ না পাওয়ায় তাকে মুক্তি দেওয়া যায়নি।

গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরীমনির বাসায় বিভিন্ন মাদক পাওয়া গেছে বলে জানায় র‍্যাব। ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।এরপর ৫ আগস্ট ৪দিন এবং ১০ আগস্ট ২দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com