1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

জামিনে কারামুক্ত পরীমনি

  • আপডেট টাইম :: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

গাজিপুর: পরীমনির জামিন হয়েছে গতকাল। তবে জামিনের নথিপত্র কাশিমপুর কারাগারে আসতে দেরি হওয়ার কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দিতে পারেনি।

অবশেষে বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৯ টা ৩২ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার হালিমা খাতুন।

এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে দুপুর ২টায় জামিন শুনানি শেষে পরীমনির জামিন আবেদন মঞ্জুর করেন। তার জামিনের খবর পেয়ে গাজিপুরের কাশিমপুর কারাগারের সামনে সংবাদকর্মী ও উৎসুক জনতা ভিড় করে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় পরীমনির বাসায় বিভিন্ন মাদক পাওয়া গেছে বলে জানায় র‍্যাব। ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। এরপর ৫ আগস্ট ৪ দিন এবং ১০ আগস্ট ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

পরে আবারও ১৯ আগস্ট একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ২১ আগস্ট আবার তাকে কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com