1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

‘বন্দুকযুদ্ধে’ অস্ত্রসহ ৪ জঙ্গি আটক

  • আপডেট টাইম :: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহ: ময়মনসিংহে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অস্ত্রসহ চার জঙ্গি সদস‌্যকে আটক করেছে ১৪ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটকরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান।

অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র‍্যাব-১৪ এর একটি দল খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে জঙ্গিরা গুলি ছুড়লে র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। তাদের নিকট থেকে গুলিভর্তি একটি বিদেশি রিভলভার, তিনটি চাপাতিসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটক চারজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com