1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

রৌমারীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিবর রহমান (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শহিবর রহমান উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের আমবাড়ি গ্রামের মৃত এরাজ আলীর ছেলে।

শনিবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের কাউনিয়ারচর এলাকার আন্তর্জাতিক পিলার ১০৫৪ এর কাছে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, শুক্রবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে শহিবর রহমানসহ কয়েকজনের একটি দল গরু চোরাচালানের উদ্দেশে সীমান্তে যায়। এসময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করলে শহিবরের বুকের বাঁ পাশে লাগে। পরে সঙ্গীয় লোকজন তাকে নিয়ে আসার পথে মৃত্যু হয়। শনিবার সকালে পুলিশ শহিবরের বাড়ি থেকে লাশ থানায় নিয়ে যায়।

তবে শহিবরের পরিবারের দাবি, তারা সীমান্ত এলাকায় মাছ ধরতে গিয়েছিল। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়ন সদর দফতরের হাবিলদার সহকারী মুকিব জানান, ভোরে ৩/৪ রাউন্ড গুলির শব্দে সংশ্লিষ্ট এলাকায় বিজিবি টহল দল নৌকা নিয়ে গিয়ে কাউকে দেখতে পায়নি। পরে স্থানীয়দের মারফত শহিবর রহমানের নিহতের খবর পেয়ে পুলিশকে জানানো হয়।

বিজিবি সদস্য মুকিব বলেন, ‘গুলির শব্দ শুনতে পেলেও বিষয়টি বিএসএফের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।’

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, শহিবর রহমান কাউনিয়ারচর গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com