1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ই-অরেঞ্জের ‘পৃষ্ঠপোষক’ সোহেল রানা ভারত-নেপাল সীমান্তে আটক

  • আপডেট টাইম :: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে ভারত-নেপাল সীমান্ত থেকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শনিবার দুপুরে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বলেন, ‘পুলিশ পরিদর্শককে আটকের কথা আমিও শুনেছি। তবে, তাকে এখনো বাংলাদেশের পুলিশের কাছে সোপর্দ করা হয়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

জানা গেছে, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভারতের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে সোহেল রানা নামের এক বাংলাদেশিকে আটক করে বিএসএফ। এ সময় তার কাছ থেকে পাসপোর্ট, একাধিক মোবাইল ফোন এবং এটিএম কার্ড জব্দ করা হয়। শনিবার কালিগঞ্জ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হতে পারে।’

সোহেল রানা গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ই-অরেঞ্জের গ্রাহকরা পণ‌্য সরবরাহ বা টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ করার পর থেকে সোহেল রানা আত্মগোপনে ছিলেন। পরে তিনি দেশ ছেড়ে পালান। গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে ভারত-নেপাল সীমান্ত থেকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শনিবার দুপুরে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বলেন, ‘পুলিশ পরিদর্শককে আটকের কথা আমিও শুনেছি। তবে, তাকে এখনো বাংলাদেশের পুলিশের কাছে সোপর্দ করা হয়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

জানা গেছে, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভারতের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে সোহেল রানা নামের এক বাংলাদেশিকে আটক করে বিএসএফ। এ সময় তার কাছ থেকে পাসপোর্ট, একাধিক মোবাইল ফোন এবং এটিএম কার্ড জব্দ করা হয়। শনিবার কালিগঞ্জ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হতে পারে।’

সোহেল রানা গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ই-অরেঞ্জের গ্রাহকরা পণ‌্য সরবরাহ বা টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ করার পর থেকে সোহেল রানা আত্মগোপনে ছিলেন। পরে তিনি দেশ ছেড়ে পালান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com