1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ময়মনসিংহে ব্যাংক ডাকাতির পরিকল্পনা করেছিল জেএমবি

  • আপডেট টাইম :: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহ: তহবিল গঠন ও নতুন সদস্য বাড়ানোর জন্য অর্থ সংগ্রহ করতে ময়মনসিংহের একটি ব্যাংকে ডাকাতির পরিকল্পনা করেছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ফুলবাড়িয়া বাইপাস মোড়ে র‌্যাব-১৪ এর সদর দপ্তরে সংবাদ সম্মলনে এ তথ্য জানান বাহিনীর আইন ও গণমাধ‌্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া চার জঙ্গি সম্পর্কে জানাতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

খন্দকার আল মঈন বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি, সম্প্রতি এই জঙ্গি চক্রটি বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ডাকাতি করার পরিকল্পনা করে। এরই অংশ হিসেবে আশপাশের একটি ব্যাংক ডাকাতি করতে ময়মনসিংহে আসেন জঙ্গিরা। আজকের অভিযানে তাদের সেই পরিকল্পনা নস্যাৎ হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘৩১ আগস্ট জামালপুরের মাদারগঞ্জের একটি আস্তানায় গোপন বৈঠকের জন্য একত্রিত হয় জঙ্গিরা। ১ সেপ্টেম্বর বিকেলে জামালপুরের জামতলা চর এলাকা থেকে ব্রহ্মপুত্র নদী দিয়ে ইঞ্জিনচালিত নৌকায় করে তারা যাত্রা শুরু করে। গোপনীয়তা বজায় রাখতে তারা বিভিন্ন চরে যাত্রাবিরতি করে। এরপর মধ্য রাতে ব্রহ্মপুত্র নদী দিয়ে ময়মনসিংহের খাগডহর এলাকায় পৌঁছায় তারা।’

প্রসঙ্গত, শনিবার ভোর রাতে ময়মনসিংহের খাগডহরে ব্রহ্মপুত্র নদীর তীরে র‌্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি হয়। এ সময় অস্ত্রসহ চার জঙ্গিকে আটক করে র‌্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com