1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

১২ সেপ্টেম্বর থেকে খুলছে স্কুল-কলেজ

  • আপডেট টাইম :: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : পূর্বসিদ্ধান্ত অনুযায়ী ১২ সেপ্টেম্বর থেকে সারাদেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে।  এ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি শ্রেণিকক্ষে পাঠাদান শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রোববার (৫ সেপ্টেম্বর) আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান।

এসএসসি, এইচএসসি ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস হবে প্রতিদিন। অন্য শ্রেনির শিক্ষার্থীদের সপ্তাহে একদিন ক্লাস হবে।
যেসব শিক্ষার্থী বা শিক্ষকদের বাসায় করোনা রোগী আছেন তাদের এই সময় স্কুলে না আসতে বলা হয়েছে। প্রাপ্তি সাপেক্ষে ১২ বছর উর্ধ্ব শিক্ষার্থীদের টিকা দেওয়ার পরিকল্পনা নিচ্ছে সরকার। তবে করোনাকালের এই সময় প্রাক-প্রাথমিকের ক্লাস চালু হচ্ছে না। করোনাকালীন স্বাস্থ্যবিধি অনুযায়ী সকল শিক্ষার্থী ও শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্ক পরে আসতে হবে।

এর আগে ৩ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, ১২ সেপ্টেম্বর থেকেই সব শিক্ষাপ্রতিষ্ঠান তথা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব। স্কুল-কলেজগুলো খোলার জন্য আমরা আগেই প্রস্তুতি গ্রহণ করেছি।  আগের ঘোষণা অনুযায়ী পরীক্ষা হবে। অর্থাৎ, নভেম্বরের মাঝামাঝি এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com