1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩ 

  • আপডেট টাইম :: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
হাফিজ সেলিম, কুড়িগ্রাম : কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এরমধ্যে ঘটনাস্থলেই ২ জন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়ে আরো ৩ জন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জেলা সদরের অদূরে ধরলা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রোববার সকাল ১০টার দিকে নাগেশ্বরী থেকে যাত্রী নিয়ে একটি অটোরিক্সা কুড়িগ্রাম শহরের দিকে আসছিল। অটোরিক্সাটি ধরলা সেতুর পূর্ব দিকে পৌছলে একই দিক থেকে আসা একটি চলন্ত ট্রাকটরের ডালা খুলে যাত্রীবাহী অটোর উপর আছড়ে পরে। এতে ঘটনাস্থলেই দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়। এসময় গুরুতর আহত অবস্থায় ৪ জনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে দুপুর ২টার দিকে সেখানে একজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সাভিস এর লোকজন ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন- নাগেশ্বরী উপজেলার ঘোষের খাল গ্রামের মাসুদুর রহমান এর ছেলে অটোচালক মো. হাবিবুল্লাহ (২৪), নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বামনপাড়া গ্রামের গৃহবধু রাবেয়া বেওয়া ( ৬২) এবং একই গ্রামের নুর আলী।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com