1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

রাজশাহী মেডিকেলে আরও ১০ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

রাজশাহী: ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও ১০ জন মারা গেছেন। তারা সকলেই করোনা উপসর্গ নিয়েই মারা গেছেন বলে জানিয়েছে রামেক কর্তৃপক্ষ। এর আগের ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ছয়জন করোনা পজিটিভ ছিলেন। বাকি চারজন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত অর্থাৎ গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১০ জনই মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। তাদের মধ্যে রাজশাহীর ছয়জন, নাটোরের একজন ও নওগাঁর তিনজন মারা গেছেন।

এদিকে, ২৪ ঘণ্টায় রামেকে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৫১ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮২ জন। মোট ২৮৬টি শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ১৩৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৪৯টি নমুনা পরীক্ষায় ২২ জনের রিপোর্ট পজিটিভি এসেছে। অন্যদিকে রামেক পিসিআর মেশিনে ৪৮১টি নমুনা পরীক্ষায় ৮৫ জনের রিপোর্ট পজিটিভ আসে। নমুনা পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১৪ দশমিক ৯৫ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com