1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কুমিল্লায় ঘরে স্বামী-স্ত্রীর লাশ, পুত্রবধূ আটক

  • আপডেট টাইম :: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

কুমিল্লা: কুমিল্লায় ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতদের পুত্রবধূ শিউলী বেগমকে (২৫) আটক করা হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) মধ‌্যরাতে সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর গ্রাম থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, মীর বাড়ির পল্লী চিকিৎসক সৈয়দ বিলাল হোসেন (৭৫) ও তার স্ত্রী সফুরা বেগম (৫৫)। সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।

স্থানীয় পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, ‘নিহতের স্বজনরা জানিয়েছেন, রোববার মধ্যরাতে সাত থেকে আট জনের একটি দল ঘরে ঢুকে ওই দম্পতির কাছে কিছু একটা চেয়েছিলো। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মারধর করে শ্বাসরোধে হত‌্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।’

এদিকে, বিষয়টি তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ, পিবিআই ও সিআইডির সদস্যরা।

নাম প্রকাশ না করার শর্তে নিহতদের এক প্রতিবেশী বলেন, ‘প্রায় দুই মাস আগে সৈয়দ বিলাল হোসেনের বাড়িতে ডাকাতি হয়। ওই সময় লুট হওয়া মালামাল কিছুদিন পরে পুত্রবধূ শিউলী বেগমের কাছ থেকে উদ্ধার করা হয়। পরে শিউলি স্বীকার করেন, ডাকাতির ঘটনা তিনি সাজিয়েছিলেন। এরপর এমন কাজ আর কখনও করবেন না জানিয়ে শিউলি ফের শ্বশুরবাড়িতে আসেন। স্থানীয়দের ধারণা, হত্যাকাণ্ডের পেছনেও তিনি জড়িত থাকতে পারেন।’

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক‌্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পুত্রবধূ শিউলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com