1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ারসহ শীর্ষ ৯ নেতা আটক

  • আপডেট টাইম :: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

ঢাকা : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারসহ সংগঠনটির শীর্ষ স্থানীয় নয়জন নেতাকে আটক করেছে পুলিশ। অন‌্যরা হলেন—সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, ইয়াসিন আরাফাত, আব্দুর রব, মোবারক হোসেন ও ইজ্জত উল্লাহ। বাকি দুজনের নাম জানা যায়নি।

সোমবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের উপ-কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, জামায়াতে ইসলামীর ওই নেতারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক গোপন বৈঠকে বসেছে, এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উল্লিখিত ব‌্যক্তিরা বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অবস্থান নেন। ভাটারা থানা পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে। বৈঠকের কারণ জানতে চাইলে তারা সদুত্তর দিতে পারেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com