1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

পরিচ্ছন্নতাকর্মীদের বংশানুক্রমে চাকরির নির্দেশনা প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : পরিচ্ছন্নতাকর্মীরা যেন বংশানুক্রমে চাকরি পায়, সেই আইনের বাস্তবায়ন নিশ্চিতে একনেক সভায় জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার(৭ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে সংযুক্ত হয়ে এই সভায় উক্ত নির্দেশনা দেন।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে প্রকল্প নিয়ে ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, আজকের সভায় প্রধানমন্ত্রী বলেছেন, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য যে ফ্ল্যাট করা হবে তাতে যেন ভাড়া না নেওয়া হয়। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন ফ্ল্যাট গুলো রক্ষণাবেক্ষনের জন্য সামান্য কিছু ভাড়া নিতে হবে। পরে প্রধানমন্ত্রী বলেছেন, তাহলে একেবারে কম ভাড়া যেন নেওয়া হয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আরো বলেছেন শিল্প কিংবা আবাসনের বর্জ্য পরিশোধন ছাড়া নদীতে ফেলা যাবে না। প্রয়োজনে সমন্বিত ট্রিটমেন্ট প্ল্যান্ট করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উপকূলে বাঁধ কেটে যেন চিংড়ি চাষের প্রয়োজনীয় নোনা পানি ব্যবসায়ীরা ভেতরে প্রবেশ করাতে না পারে সে বিষয়ে নজরদারি বাড়াতে একনেক সভায় প্রধানমন্ত্রীর নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com