1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শার্শায় এক মাসের ব‍্যবধানে ৪ খুন: আইন-শৃংখলার চরম অবনতি 

  • আপডেট টাইম :: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শা উপজেলায় আগস্ট মাসে চার খুন সংঘটিত হয়েছে। এসব খুনের কারণ অনুসন্ধানে জানা যায়, নারী সংঘটিত, পরকীয়া, প্রতিহিংসামূলক ব‍্যক্তিগত আক্রোশ ও পূর্ব শক্রুতা।
তথ্যনুসন্ধানে জানা যায়, আগস্ট মাসের প্রথম সপ্তাহে উপজেলার জিরানগাছায় বড় ভাই-ভাবী মিলে রাতের আধারে সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে ছোট ভাই জসীম উদ্দিন (৩২) কে শ্বাসরোধ করে হত‍্যা করে। পরদিন অসুস্থার জন‍্য মৃত্যু হয়েছে বলে খবর প্রচার করে। ইউপি সদস্যের সাথে দেনদরবার করে তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করা হয়।
পরবর্তীতে এলাকাবাসীর মাঝে মৃত্যুর খবর জানাজানি হলে শার্শা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে লাশ কবর থেকে উত্তোলন করা হয় এবং বড় ভাইকে গ্রেফতার করা হয়।
বেনাপোল রেল স্টেশনের পাশে দূর্বৃত্তরা গভীর রাতে অজ্ঞাত এক যুবক (৪০) কে ছুড়িকাঘাত করে খুন করে রেখে যায়। পুলিশ এখনো খুনের কোন রহস‍্য উদঘাটন করতে পারেনি।
নাভারনের পাশ্ববর্তী কাশিয়াডাঙ্গা গ্রামের বজলুর রহমানের ছেলে ইস্রাফিল হোসেন (৩৭) কে মাদক ব‍্যবসার টাকার ভাগ-বাটোয়ারি ও পরকীয়ার কারণে দু’বন্ধু ও প্রেমিকা মিলে হত্যা করে গ্রামের এক নির্জন জঙ্গলে পুঁতে রাখে। নিহতের পরিবার অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে প্রশাসনের দ্বারস্থ হন। পুলিশ ও ডিবির অনুসন্ধানে নামে। সন্দেহ ভাজন ৩ জনকে আটক করলে তাদের স্বীকারোক্তিতে মাটির নিচ থেকে নিহত ইস্রাফিলকে উদ্ধার করা হয়।
নাভারনের কাজিরবেড় সিরাজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন এক এনজিও কর্মী। তার স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার মনিরুল ইসলাম (৩২) নামে এক যুবক। এ কারণে মোটরসাইকেলের নিচে ফেলে বাইকসহ পুড়িয়ে হত্যা করা হয় তাকে। পরদিন প্রচার করা হয়, মোটরসাইকেল চুরি করতে এসে মোটরসাইকেলের পেট্রোল গায়ে লেগে অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
এক মাসের ব‍্যবধানে চার ৪টি হত্যাকান্ড সংঘটিত হলেও কোন হত‍্যাকান্ডের সুস্থ‍্য তদন্ত ছাড়াই শেষ হয়েছে ঘটনা বহুল আগস্ট মাস। এসব হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা ও গ্রেফতারকৃত আসামীদের তদন্তপূর্বক শাস্তি না হওয়া ও জামিনে মুক্ত হওয়ায় তারা আরও অপ্রতিরোধ‍্য হয়ে হত্যাকাণ্ডসহ সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে দোর্দান্ত দাপটের সাথে। ফলে সমাজে দিন দিন বৃদ্ধি পাচ্ছে অপরাধের প্রবণতা ও আইনশৃংখলার চরম অবনতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com