1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

নকলায় র‌্যাবের অভিযানে দুই কারখানার মালিককে এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় পৃথক অভিযানে ভেজাল শিশু খাদ্যদ্রব্য উৎপাদনের অভিযোগে দুই কারখানার মালিককে এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১৪ জামালপুর।

র‌্যাব জানায়, ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্যদ্রব্য তৈরির গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লয়খা ও কুর্শা নয়াবাড়ি এলাকায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ভেজাল শিশু খাদ্য উৎপাদনের অভিযোগে কারখানা মালিক মোস্তাফিজুর রহমানকে ৯০ হাজার ও ভেজাল সুজির কারখানা মালিক আব্দুর রশিদ সুইটকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান।

এসময় র‌্যাব-১৪ এর স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি শাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com