যশোর : যশোর ডিবি পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ একাধিক মামলার ৪ চিহ্নিত আসামীকে গ্রেফতার করেছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) রাত ৭টার সময় ডিবি পুলিশের এসআই সামনুর মোল্লা সোহান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে যশোর কোতয়ালী মডেল থানাধীন উপ-শহর ই-ব্লকে সুইটি লেডিস্ ফ্যাশন হাউজের সামনে পাঁকা রাস্তা থেকে ৫০০শ পিস ইয়াবাসহ চার চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হল- কোতয়ালী মডেল থানা এলাকার নাজির শংকরপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলেশাহানুর রহমান (৪৫), কেশবপুর থানা এলাকার নাজির চিংড়াবাজার গ্রামের শওকত আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৭), ঝিনাইদহ জেলার শৈলকুপা থানা এলাকার পদমদী গ্রামের মৃত দরবেশ শেখ এর ছেলে কামাল হোসেন (৪০) ও নড়াইল জেলার সদর থানা এলাকার দিঘলিয়া গ্রামের মৃত রুহুল আমিন এর ছেলে রেজাউল আমিন মিল্টন (৫২)। তারা সকলেই একাধিক মাদক মামলার আসামী।
তাদের বিরুদ্ধে যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই সামনুর মোল্লা সোহান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে যশোরের কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেছেন।