1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ১০ সদস্য গ্রেফতার 

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
যশোর : যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দারের দিকনির্দেশনায় বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সারাদিন জেলা ডিবি পুলিশ রুপন কুমার সরকার পিপিএম এর নেতৃত্বে কোতোয়ালি মডেল, কেশবপুর, ঝিকরগাছা থানাসহ পার্শ্ববর্তী মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ১০ সদস্যকে গ্রেফতার এবং তাদের হেফাজত থেকে ১১টি চোরাই মোটরসাইকেল, ৩টি মাস্টার চাবী ও চোরাই মোটরসাইকেল বিক্রির নগদ ২ লাখ পচিশ হাজার টাকাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে।
প্রাথমিক ভাবে জানা যায়, ধৃত আসামীরা একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা যশোর জেলাসহ আশপাশ জেলাসমূহে মোটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন স্থানে কুরিয়ারের মাধ্যমে ও সরাসরি ক্রয়-বিক্রয় করে থাকে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- নুর ইসলাম (৩০), আল আমিন শেখ (২৮), আক্তার হোসেন (৩৯), ফারুক গাজী (৩৬), নূর ইসলাম (৪০), মজিবুল হক (৩৩), রশিদুল ইসলাম (৩২), চঞ্চল (৩১), সাধু (৩২) ও সালাম মল্লিক (৩৬)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com