1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

শার্শায় নাভারন ক্লিনিক থেকে ২ দিন বয়সী শিশু চুরি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শার নাভারণ বাজারের নাভারণ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে ২দিন বয়সের এক কন‍্যা শিশু চুরি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে একটি অপরিচিত বোরকা পরিহিত নারী শিশু বাচ্চাটিকে চুরি করে পালিয়ে যায় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
ক্লিনিকে থাকা শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত দুইদিন আগে ডেলিভারির জন্য চেয়ারম্যান ক্লিনিকে আসে উপজেলার সুবর্ণখালী গ্রামের রোকসানা খাতুন। ওই দিনই বাচ্চা প্রশব হলে গভীর আনন্দে ছিলো রোকসানা ও স্বামী বিল্লাল হোসেন দম্পতি। বাচ্চা জন্ম দেওয়ার দুই দিন পর ঘটনার দিন দুপুরে শিশুটিকে বেডে রেখে রোকসানা টয়লেটে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে দেখে বেডে বাচ্চা নেই। এসময় বাচ্চাকে অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া না যাওয়ায় আত্মচিৎকারে কান্নাকাটি করতে থাকে মা রোকসানা খাতুন।
পরিবারের অন্যান্য সদস্যরা এসময় চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন এবং ক্লিনিক কর্তৃপক্ষকে অবহিত করেন।
ক্লিনিক কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সিসিটিভি ফুটেজ চেক করেন এবং একটি বোরকা পরিহিত নারীকে শিশুটিক নিয়ে যেতে দেখেন।
এসময় চুরি যাওয়া শিশুটিকে সনাক্ত করা গেলেও ওই নারীকে শনাক্ত করতে পারিনি কেউ। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে খুঁজে পেতে ছবি সম্বলিত ফেইসবুকে স্ট্যাটাস দেওয়া, মাইকিং করা, স্থানীয় এবং উর্ধতন কর্মকর্তাকে অবহিত করাসহ উদ্ধার কাজে সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান কর্তৃপক্ষ।
এসময় শিশুসহ ওই নারীকে কেউ সন্ধান পেলে ০১৭৪০৯০৬১১৬ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান তারা।  এমন পরিস্থিতিতে শিশুটিকে উদ্ধারের জন্য স্থানীয় প্রশানের সার্বিক সহযোগিতা কামনা করেন অসহায় পরিবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com