
নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলার শাখা ও কমরেড আবুল বাশার ব্রিগেড এর যৌথ উদ্যোগে করোনা থেকে সুরক্ষায় ৮শ মাস্ক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব মাস্ক প্রদান করেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক কমরেড রাজিয়া সুলতানা।
চিকিৎসক, নার্স ও রোগীদের জন্য প্রদানকৃত মাস্ক হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে গ্রহণ করেন কর্তব্যরত চিকিৎসক ডাঃ মামুনুর রশিদ। পরে হাসপাতালে আগত রোগী, স্বজন ও অন্যান্যদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।