1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

ঝিনাইগাতীতে অসহায় নারীর ক্রয়কৃত জায়গা জবরদখলের পায়তারা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে ক্রয়কৃত জায়গায় রোপিত কাঠের বাগান কেটে জোরপূবর্ক জবর দখলের পায়তারা করছে জনৈক আবুল হোসেন ও শাহজাহান গং।

জমির ক্রয় সূত্রে মালিক ছালেহা বেগম জানান, আমার স্বামী ঢাকায় রিকশা চালায়। আমি ঝিনাইগাতী বাজারের পাশে নয়াগাঁও গ্রামে বসবাস করি। আমার পাশ্ববর্তী ঝিনাইগাতী গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র আবুল হোসেন ও শাহজাহান গংরা আমার ক্রয়কৃত ৩১.৫ শতাংশ জমি জবরদখলের পায়তারা করছে।

তিনি আরও জানান, ওই জমি ক্রয়ের পর নিজ দখলে নিয়ে গত প্রায় ২০-২১ বছর ধরে কাঠের বাগান করে ভোগদখল করে আসছেন। প্রায় এক বছর আগে রোপনকৃত কাঠের বাগানের গাছগুলো বিক্রি করে আবারও ছালেহা নতুন করে ৬ মাস আগে ওই জমিতে বৃক্ষরোপন করেন। ছালেহার জমিতে রোপনকৃত বাগানের গাছ কেটে তছনছ করে আবুল হোসেন গংরা এবং রাতের আধারে ছোট একটি চালাঘর তুলে জমিটি দখলের পায়তারা করে।

এ বিষয়ে ছালেহা বেগম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে আবুল হোসেন গংরা আরো ক্ষিপ্ত হয়ে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে।

এমতাবস্থায় অসহায় গরীব এ মহিলার ক্রয়কৃত জমি আবুল হোসেন গংরা দখল না করতে পারে এ বিষয়ে ছালেহা বেগম জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com