
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতি (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীর দুপুরিয়ায় ফসলি ক্ষেতে কৃষকের পেতে রাখা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে রেজাউল ইসলাম নামে এক যু্বকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১১ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের আলহাজ্ব মোজ্জাম্মেল হকের ছেলে।
জানা যায়, বিকেল ৫টার দিকে ক্ষেতে বিষ দিয়ে আসার পথে পার্শ্ববর্তী শফিউল্লাহর জমিতে পেতে রাখা বিদ্যুৎতের ইঁদুর মারার ফাঁদে আটকে পড়ে এবং সেখানেই মারা যায়। পরে আশপাশের লোকজন টের পেয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।