1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

তথ্য-প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে গ্রামীণ মানুষের জীবন

  • আপডেট টাইম :: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : তথ্য-প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গ্রামীণ জীবন যাত্রা। যা করোনা মহামারী কালে এর সুফল লক্ষ্যণীয়। করোনার এই মহামারীতে সবকিছু যখন থমকে গেছে। ঠিক সে সময় প্রযুক্তির মাধ্যমে অনলাইন ক্লাশসহ অনেক গুরুত্বপুর্ণ কাজ ঘরে বসে করতে পারছে, এটি একমাত্র প্রযুক্তির সুফল।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন জানান, বর্তমান সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যথাযথ ব্যাবহারের মাধ্যমে সরকারের প্রতিটি সেক্টরের কাজের গতিশীলতা ও দক্ষতা পুর্বের তুলনায় বর্তমানে বেড়েছে অনেক গুণ বেশী। গ্রামীণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছানোর জন্য সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের মধ্যে অন্যতম হয়ে উঠেছে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রগুলো।
সরেজমিনে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, ওই ইউপির নন্দলালপুর গ্রামের মোস্তাফিজুর রহমান জন্ম নিবন্ধন করতে এসেছেন। ঝকঝকা গ্রামের আজিজুল হক বিদুৎ বিল দিতে তথ্যসেবা কেন্দ্রে এসেছেন। তারা বলেন, আগে শহরে গিয়ে যাবতীয় কাজ করতে হতো, এখন বাড়ীর কাছে অল্প সময়ে সহজেই সেবা পাচ্ছি। এতে সময় ও টাকা দুটোই সাশ্রয় হচ্ছে।
বেতদিঘী ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (ইউআইএসসি)’র উদ্যোক্তা গৌতম চন্দ্র দাস ও উদ্যোক্তা রানী আক্তার বলেন, এলাকার মানুষকে গ্রামে বসেই বিভিন্ন ভাবে সেবা দিতে পেরে আমরা অত্যন্ত খুশি। ইউনিয়নের মানুষও সেবা পেয়ে আমাদের উপর খুশি।
তারা আরো বলেন, ইউআইএসসি’র সরকারি সেবা সমুহের মধ্যে অন্যতম হচ্ছে জমির পর্চার আবেদন, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, সকল প্রকার নাগরিক আবেদন, পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অনলাইনে পাসর্পোটের আবেদন, ভিসা ভেরিফিকেশন ও ট্র্যাকিং, অনলাইনে ড্রাইভিং লাইসেন্স এর আবেদন ও নবায়ন, অনলাইন সরকারি টেন্ডার আবেদন, সরকারি ফরম ডাউনলোড, বীমা, স্বাস্থ্য পরামর্শ, কৃষি পরামর্শ, আইনি সহায়তা, বিদ্যুৎ বিল পরিশোধসহ বিভিন্ন সরকারি ডকুমেন্ট প্রণয়নসহ সরকারি বিভিন্ন কাজে এর গুরুত্ব অনেক। যা বর্তমানে গ্রামে বসে সকলে সহজেই করতে পারছেন। এই সবিই তথ্যপ্রযুক্তির সুফলের কারনে।
বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ আব্দুল কুদ্দুস বলেন, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র স্থাপনের উদ্দেশ্য হল, ইউনিয়ন পরিষদকে একটি তথ্য ও জ্ঞান-ভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত করা, যাতে এই সেবা প্রতিষ্ঠান প্রত্যন্ত গ্রামঞ্চলের মানুষের দোড়গোড়ায় সেবা পৌছে দিতে পারে।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, উপজেলা পরিষদসহ মোট ৮টি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (ইউআইএসসি) রয়েছে, গ্রামীণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছানোর লক্ষ্যে সরকার ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র গঠন করেছেন। এর মূল উদ্যেশ্য হলো, নানামুখী নাগরিক সেবা সাধারণ মানুষ যেন গ্রামে বসেই সহজে পেতে পারেন। যা ক্রমেই গ্রামীণ জনগণের সেবা গ্রহণের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com