1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

নাভারনে ক্লিনিক থেকে নবজাতক চুরির ৩ দিনেও উদ্ধার হয়নি

  • আপডেট টাইম :: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
যশোর : যশোরের শার্শার নাভারণে একটি বেসরকারি ক্লিনিক থেকে নবজাতক চুরি হওয়ার ৩ দিন পেরিয়ে গেলেও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার বেলা ২ টার দিকে উপজেলার নাভারণ বাজারের ‘নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ থেকে শিশুটি চুরি হয়েছে।
ঘটনার পর থেকে শার্শা থানা পুলিশের পাশাপাশি যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম শিশুটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।
নবজাতকের বাবা ঝিকরগাছা উপজেলার মধুখালী গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, আমার স্ত্রী রেক্সোনা খাতুনের প্রসব বেদনা উঠলে মঙ্গলবার দুপুরে নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানে রাত ৯টার দিকে সিজারিয়ানের মাধ্যমে কন্যা সন্তানর জন্ম হয়। শিশুটিকে নিয়ে বেডে আসার পর অনেকেই তাকে নিয়ে আদর করছিল। মা ও মেয়ে সুস্থ ছিল। বৃহস্পতিবার বেলা ২ টার পর থেকে শিশুটিকে আর পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান আজও পাওয়া যায়নি।
নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তত্বাবধায়ক আবু সাঈদ হিমন জানান, অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ সন্তান জন্ম দেন রেক্সোনা খাতুন। শিশুটিকে আমরা তাদের হাতে তুলে দিই। কিন্তু বৃহস্পতিবার দুপুর ২টার সময় থেকে শিশু সন্তানটি পাওয়া যাচ্ছে না।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান জানান, ঘটনার পর থেকে শার্শা থানা পুলিশের পাশাপাশি যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম শিশুটি উদ্ধারের জন্য অভিযান তৎপরতা অব্যাহত রেখেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com