1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

কুয়াকাটায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস বেড়িবাঁধের ঢালে

  • আপডেট টাইম :: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটায় জিরো পয়েন্টে লোকাল বাসস্টান্ডে বাস প্লেস করতে গিয়ে ব্রেক ফেল করে সমুদ্র সৈকতে ট্যুরিস্ট পুলিশ বক্সের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দেয়ার ঘটনা ঘটে। এসময় অল্পের জন্য বাস চাপা থেকে রক্ষা পেলেন পর্যটকরা।

গত শুক্রবার সকালের দিকে এ ঘটনা ঘটে। এতে এক পর্যটকের একটি এ্যাপাচি মোটর সাইকেল নিচে ফেলে দুমড়ে-মুচড়ে দিয়েছে। এতে কোন কোন হতাহত ঘটেনি। শুক্রবার বিকেলের দিকে বাসটি উদ্ধার করা হয়েছে বলে জানান স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুয়াকাটা-পটুয়াখালী রুটে চলাচলকারী তিসা পরিবহন নামে একটি বাস (বরিশাল জ -১১-০০৬৯) পটুয়াখালী ছেড়ে যাবার উদ্দেশ্যে কুয়াকাটা চৌরাস্তা বাস স্ট্যান্ডে প্লেস করছিল। এসময় ব্রেক ফেল করে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সৈকতের সড়কের মাথায় ট্যুরিস্ট পুলিশ বক্সের সামনে গিয়ে এক পর্যটকের মোটরসাইকেলকে চাপা দেয়। মাত্র এক ফুটের জন্য সৈকতে গিয়ে পড়েনি।

এসময় রাস্তার ওয়াটার লেভেলের দিকে তাকিয়ে নৈসর্গিক দৃশ্য উপভোগকারী পর্যটকরা ডাক-চিৎকার করে দুই দিকে ছিটকে পড়েন। কিন্তু সামনে থাকা একটি মোটরসাইকেল চাপা পড়ে ভেঙ্গে চুরমার হয়ে পিষে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com