মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুর জেলার ঝিনাইগাতী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সিইও মোঃ আবদুল হামিদকে অত্র প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত ৩১ আগস্ট ২০২১ ইং তারিখের ব্যবস্থাপনা কমিটির সভায় তাকে এ অব্যাহতি দেওয়া হয়। গত ১ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের স্বাক্ষরিত এক পত্রে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়।
সেই সাথে উক্ত সমিতির সম্মানিত সদস্যদের মোঃ আবদুল হামিদের সাথে সমিতির কার্যক্রম সংক্রান্ত কোন লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়।