1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

হোমিও চিকিৎসক সম্মেলনে প্রথম হয়েছেন আয়েশা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : বার্ষিক হোমিও চিকিৎসক সম্মেলনে ২৪০জন চিকিৎসকের মধ্যে প্রথম হয়েছেন দিনাজপুর ফুলবাড়ী উপজেলার হোমিও চিকিৎসক আয়েশা সিদ্দিকা। তিনি সেই আয়েশা সিদ্দিকা, যিনি হোমিও চিকিৎসক থেকে হতে চেয়েছিলেন বাংলাদেশের প্রথম নারী কাজি।
গত শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে বগুড়া মমইন হোটেলে আধুনিক স্বাস্থ্য সেবা বিষয়ে ইউনানী চিকিৎসার ভুমিকা শির্ষক হোমিও চিকিৎসক সম্মেলনে লটারীর মাধ্যমে তিনি প্রথম স্থান অধিকার করেন।
রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও বগুড়াসহ ৬টি জেলার ২৪০জন চিকিৎসকের আংশ গ্রহনে ইয়থ ল্যাবরেটরীজ ইউনানী লিঃ এর আয়োজনে এই বার্ষিক চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১শ জন চিকিৎসককে লটারির মাধ্যমে পুরস্কৃত করা হয়। এতে ফুলবাড়ী উপজেলার নারী হোমিও চিকিৎসক আয়েশা সিদ্দিকা প্রথম স্থান অর্জন করলে তাকে ইয়থ ল্যাবরেটরীজ ইউনানী লিঃ এর পক্ষ থেকে একটি বাজাজ ১০০সিসি মোটরসাইকেল উপহার দেয়া হয়। দ্বিতীয় উপহার হিসেবে শিবগঞ্জ উপজেলা রাজু আহম্মেদ পেয়েছেন একটি এলইডি টিভি, তৃতীয় উপহার হিসেবে আরিফুর চৌধুরী পেয়েছেন একটি ইলেক্ট্রিক চুলা।
সম্মেলনের শুরুতেই ইয়থ ল্যাবরেটরীজ ইউনানী লিঃ এর আয়োজনে আধুনিক স্বাস্থ্য সেবা বিষয়ে ইউনানী চিকিৎসার ভুমিকা শির্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
পরে সেখানে আয়োজিত মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বরেণ্য কণ্ঠশিল্পী মনির খান সংঙ্গিত পরিবেশন করেন। এরপর চিকিৎসকদের নিয়ে লটারী এবং প্রিতিভোজ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইয়থ ল্যাবরেটরীজ ইউনানী লিঃ এর চেয়ারম্যান ফারজানা দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়থ ল্যাবরেটরীজ ইউনানী লিঃ এর পরিচালক সাইফুল নুর পরাগ ও ন্যাশনাল সেলস ম্যানেজার এনএসএম সাজ্জাদ হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com