1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

শ্রীবরদীতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ ও অন্তঃস্বত্তা মামলার প্রধান আসামী কারাগারে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ধর্ষণের ফলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অন্ত:স্বত্তার ঘটনায় মামলার প্রধান আসামী আব্দুল হাকিম ওরফে ভূসিকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) আব্দুল হাকিম ওরফে ভূসি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: শরিফুল ইসলাম খানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের আদেশ দেন। আব্দুল হাকিম ওরফে ভূসি (৫০) পুরান শ্রীবরদী গ্রামের মৃত সাদু মিয়ার ছেলে।

জানা গেছে, নয়আনী শ্রীবরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ওই শিক্ষার্থী অভিযুক্ত আব্দুল হাকিম ওরফে ভুষির প্রতিবেশী। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সময় গার্মেন্টকর্মী ভুষির স্ত্রী ও মেয়ে ঢাকায় কাজে চলে যায়। এসময় ভুষি বাড়িতে একা ছিল। এ সুযোগে ভুষি ওই কিশোরীকে ফুঁসলিয়ে বাড়ি আনে এবং ধর্ষণ করে। বিষয়টি লজ্জায় মেয়েটি গোপন করে। কিছুদিন পর শারিরিক পরিবর্তন দেখে মেয়েটির মা চাপ দিলে সে সব কথা খুলে বলে। পরে এ ঘটনা নিয়ে বেশ কয়েকবার সালিস-বৈঠক হয়। বৈঠকে ধর্ষক ভুষি এক কাঠা জমি মেয়ের নামে লিখে দিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু বিষয়টি সুরাহা না হওয়ায় অন্ত:স্বত্তা শিক্ষার্থীর পিতা বাদী হয়ে আব্দুল হাকিম ওরফে ভূসিকে প্রধান ও দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামী করে গত ১১ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানায় মামলা দায়ের করে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, পুলিশি তৎপরতা ও অভিযানের কারণে ভূসি মঙ্গলবার সকালে আদালতে আত্মসমর্পন করে। আদালতের মাধ্যমে ভূসিকে পুলিশ রিমান্ডে এনে ডিএনএসহ পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে। মামলার অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com