1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সাড়ে ৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখের বেশি মানুষের। এক দিনের ব‌্যবধানে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৮৭০ জন। এর আগের দিন করোনায় মারা যান ৬ হাজার ৮০৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ১১ হাজার ৫১২ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ৪০ হাজার ৮০০ জনের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬ লাখ ৬২ হাজার ৮৩১ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার ১০৭ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২০ কোটি ৩৩ লাখ ৩৯ হাজার ৪৫ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার ২০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৮২ হাজার ৩৪১ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ১৫ হাজার ৫১২ জনের। মারা গেছেন ৪ লাখ ৪৩ হাজার ৫২৮ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৭ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জন। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ৮৬ হাজার ৬৬৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com