1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

বিশ্বে করোনায় মৃত্যু ৪৭ লাখ ছাড়ালো

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এ নিয়ে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৪৭ লাখের বেশি মানুষ মারা গেলেন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ লাখ ৪৪ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ৮৯ লাখ ৩৫ হাজার ৪১২ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২০ কোটি ৫৫ লাখ ২২ হাজার ৩০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৭৬৪ জন। এর আগের দিন করোনায় মারা যান ৮ হাজার ৫০১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ১৬ হাজার ৭৮৪ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে ৫ লাখ ৬৫ হাজার ২৩৩ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ২৮ লাখ ৬৬ হাজার ৮০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৯১ হাজার ৫৬২ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৪৭ হাজার ১০ জনের। মারা গেছেন ৪ লাখ ৪৪ হাজার ৮৬৯ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ১৮২ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪১ হাজার ৩০০ জন। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৮ হাজার ৬৫৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com