1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো

ভারতের সমুদ্ররেখা নিয়ে বাংলাদেশের আপত্তি, জাতিসংঘে চিঠি

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : সমুদ্রসীমা নির্ধারণে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক আদালতে জয়লাভ করে বাংলাদেশ। এরপর আদালত সীমানা নির্ধারণ করে দেয়। তারপরও সমুদ্রসীমা নিয়ে আপত্তি জানিয়ে আসছে ভারত। শুধু তাই নয়, দেশটি বঙ্গোপসাগরে যে উপকূলীয় ভিত্তিরেখা বা বেসলাইন ব্যবহার করেছে, এর একটি অংশ বাংলাদেশের সমুদ্রসীমার ভেতরে পড়েছে।

এ নিয়ে জাতিসংঘে আপত্তি তুলেছে বাংলাদেশ। ১৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে জাতিসংঘ মহাসচিব বরাবর একটি চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বাংলাদেশ উল্লেখ করেছে, ১৯৭৬ সালে ভারত সরকার সমুদ্রবিষয়ক টেরিটোরিয়াল ওয়াটার ও মেরিটাইম জোন আইন প্রণয়ন করে। এই আইন প্রণয়নের ৩৩ বছর পর ২০০৯ সালে ভারত ভিত্তিরেখা নির্ধারণের জন্য সেই আইনে সংশোধনী আনে। ২০০৯ সালের সংশোধনীতে ভারত ‘স্ট্রেট লাইন বেসলাইন’ পদ্ধতি ব্যবহার করছে, যেটা জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনের ৭ নম্বর ধারার পরিপন্থী।

jagonews24

এর আগে বাংলাদেশের দাবি করা মহীসোপান নিয়ে চলতি বছরের এপ্রিল মাসে জাতিসংঘে আপত্তি জানিয়ে চিঠি দেয় ভারত। দেশটি দাবি করে, সমুদ্রসীমা নিয়ে বাংলাদেশ যেই মহীসোপান নিজেদের বলে দাবি করছে তা ভারতের অংশ।

এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘে আপত্তি তুলে চিঠি দেয় বাংলাদেশ। সেখানে বলা হয়, ২০১৪ সালে আন্তর্জাতিক আদালত যে রায় দিয়েছে, তা অনুসরণ করেই মহীসোপানের দাবি নির্ধারণ করে বাংলাদেশ। ফলে সেই রায়ের পর দুই দেশের মধ্যে সমুদ্রসীমা নিয়ে আর কোনো বিরোধ থাকতে পারে না।

২০১১ সালে নিজেদের সমুদ্রসীমা নির্ধারণ করে জাতিসংঘের মহীসোপান নির্ধারণ বিষয়ক কমিশনে আবেদন করে বাংলাদেশ। এরপর বাংলাদেশ ২০১৪ সালে সমুদ্রসীমা নিয়ে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক আদালতে জয়লাভ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com