1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল

নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : আগামী ২৮ জুন দেশব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শেরপুরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুুপুরে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জুনাইদ আব্দুল কাইয়ুম।

এসময় ক্যাম্পেইন সম্পর্কে অবহিত করে বক্তব্য রাখেন- আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন আহমেদ নূর। এছাড়াও ডাঃ তানভির ইবনে কাদির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, সাংবাদিক মনিরুল ইসলাম মনির বক্তব্য রাখেন। এসময় স্বাস্থ্য বিভাগের কর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ ক্যাম্পেইনের আওতায় উপজেলায় মোট ২৮৮টি কেন্দ্রে ৩৭ হাজার ৫৫১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com