1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ ডিবি পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (২৪ জুন) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ভারেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুধবার রাতে শেরপুর ডিবি পুলিশের একটি টিম বিশেষ অভিযানের জন্য নোয়া মাইক্রোবাস নিয়ে শ্রীবরদীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভারেরা বাজার সংলগ্ন শ্রীবরদী-শেরপুর সড়কে শ্রীবরদী থেকে আসা একটি সিএনজি ডিবি পুলিশের গাড়ির সামনে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসটি রাস্তার পাশে খাদে পরে গেলে ডিবি পুলিশের ৮ সদস্য গুরুতর আহত হন।

শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি রেজাউল ইসলাম খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com