1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৫ জন গ্রেফতার বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

করোনা শনাক্তের হার ৫ শতাংশের নিচে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : দীর্ঘ ১৯৭ দিন পর আজ (২১ সেপ্টেম্বর) করোনা শনাক্তের হার ৫ শতাংশের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা শনাক্তের হার ৪.৬৯ শতাংশ। এর আগে চলতি বছরের ৭ মার্চ শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৩ হাজার ৩২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ‌্যে ১ হাজার ৫৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সারা দেশে করোনায় আক্রান্ত হলেন ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জন।

২০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২১ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা গেছেন ২৬ জন। এ পর্যন্ত বাংলাদেশে করোনায় প্রাণহানি ঘটেছে ২৭ হাজার ২৭৭ জনের।

অপরদিকে, এ বছরের ২৪ জুলাই আক্রান্তের হার ছিল সর্বোচ্চ ৩২.৫৫ শতাংশ। ‌সে‌দিন সারা দেশে করোনা পরীক্ষা করেছিলেন ২০ হাজার ৮২৭ জন। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৭৮০ জনের দেহে। ২৪ জুলাই করোনায় মারা গেছেন ১৯৫ জন। সেদিন পর্যন্ত মোট মৃত্যু হয়েছিল ১৯ হাজার ৪৬ জনের।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট থেকে দেশে করোনা সংক্রমণের হার নিম্নমুখী। কমছে মৃত্যুও। সর্বশেষ গত ২৮ জুন করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে মারা গেছেন ১০৪ জন। এর ৬০ দিন পরে ২৮ আগস্ট করোনায় মৃত্যু ১০০ জনের নিচে নেমে আসে। সেদিন মৃত্যু হয় ৮০ জনের। ২৮ আগস্ট থেকেই মৃত্যুর পরিমাণ ১০০ এর নিচেই আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com