1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৫ জন গ্রেফতার বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

আবরারের মৃত্যু: শতকোটি টাকা ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

  • আপডেট টাইম :: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

ঢাকা: ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাঈমুল আবরার রাহাতের (১৫) মৃত্যুতে একশ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এ রুল জারি করেন হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট এস এম আবদুর রউফ। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন তিনি।

রিটে ৫০ কোটি টাকা কলেজটির জন্য এবং বাকি ৫০ কোটি টাকা আবরারের পরিবারের জন্য ক্ষতিপূরণ হিসেবে চাওয়া হয়।

রিটকারীর পক্ষের আইনজীবী এস এম আব্দুর রউফ জানান, ওই ঘটনায় কলেজের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। কারণ কলেজ কর্তৃপক্ষ প্রথম আলোর সঙ্গে অনুষ্ঠানের যে চুক্তি করে তাতে কার কী দায়দায়িত্ব তা উল্লেখ রয়েছে। সেখানে বৈদ্যুতিক ব্যবস্থার দায়িত্ব ছিল প্রথম আলোর আয়োজকদের। এ কারণে কলেজ কর্তৃপক্ষকে ৫০ কোটি এবং আবরারের পরিবারকে ৫০ কোটি টাকা দিতে রিট করা হয়েছিল।

রাষ্ট্র পক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার বলেন, কলেজ কর্তৃপক্ষ একশ কোটি টাকা চেয়ে রিট করে। গত জুলাই মাসে প্রতিষ্ঠানের পক্ষে কলেজ অধ্যক্ষর করা এ রিট আবেদনের শুনানি মুলতবি করা হয়। আদালত তখন বলেন, শুধুই কলেজ নয়, ভিকটিমের (নিহত আবরার) পরিবারকে আদালতে আসতে হবে।

এরপর আবরারের পরিবারকে রিটে সম্পৃক্ত করা হয়। শুনানি শেষে হাইকোর্ট একশ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।

২০১৯ সালের ১ নভেম্বর প্রথম আলোর সাময়িকী ‘কিশোর আলো’র উদ্যোগে এক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে আবরার রাহাত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এ ঘটনার জন্য আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে শিক্ষার্থীরা। পরবর্তীতে এ ঘটনায় আবরারের বাবা মজিবুর রহমান বাদী হয়ে ওই বছরের ৬ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা করেন।

এই মামলায় গত বছর ১৬ জানুয়ারি ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আদালত প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর মতিউর রহমান হাইকোর্ট থেকে জামিন নেন। আর অন্যরা নিম্ন আদালত থেকে জামিন পান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com