1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক শ্রীবরদীতে ৩৭ হাজার ৪০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ নালিতাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৫ জন গ্রেফতার বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ

২৫ কোটি ডলার ঋণের অনুমোদন দিলো এডিবি

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ এর ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে ২৫ কোটি ডলার ঋণ সহায়তা অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। চলতি ২০২১-২২ অর্থবছরে বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে এই অর্থ দেবে সংস্থাটি ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত এডিবির সদরদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির আওতায় এই সহায়তা দেওয়া হবে। এর উদ্দেশ্য হলো মহামারির ক্ষতি যত দ্রুত সম্ভব কাটিয়ে ওঠা।

এডিবি জানায়, এর আওতায় এডিবি বাংলাদেশকে মোট ৫০ কোটি ডলার ঋণ-সহায়তা দেবে। এর প্রথম কিস্তির ২৫ কোটি ডলার শনিবার অনুমোদন দেওয়া হয়েছে। বাকি ২৫ কোটি ডলার ২০২২ সালের প্রথম দিকে অনুমোদন করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র-উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ করার মাধ্যমেই অর্থনৈতিক পুনরুদ্ধার করতে হবে। এর ফলে অর্থনীতির টেকসই পুনরুদ্ধার নিশ্চিত হবে।

এর ফলে ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পখাতে (সিএমএসএমই) করোনার যে ক্ষতি হয়েছে তা দ্রুত পুনরুদ্ধার করার আশা প্রকাশ করছে সংস্থাটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com