1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ জুন, ২০২৬

শ্রীবরদী , শেরপুর: শেরপুরের শ্রীবরদী সীমান্ত জনপদে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে স্থানীয় গ্রামবাসী ও ইমার্জেন্সি রেসপন্স টিম (ইআরটি) সদস্যদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হাতি সংরক্ষণ প্রকল্পের আওতায় ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেঞ্জের উদ্যোগে ডুমুরতলা, মালাকুচা ও কর্ণঝোড়া ফরেস্ট বিট এলাকায় পৃথক তিনটি উঠান বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে হাতি ও মানুষের দীর্ঘদিনের দ্বন্দ্ব কমিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া। তিনি বন্য হাতির চলাচলের পথ সংরক্ষণ, হাতির আবাসস্থল রক্ষা এবং হাতির উপস্থিতি টের পেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ ও ইআরটি সদস্যদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য দেন হাতি সংরক্ষণ প্রকল্পের ফরেস্টার আব্দুর রাকিব, ডুমুরতলা ফরেস্ট কর্মকর্তা রাকিবুল ইসলাম রকি এবং বালিজুরি সদর বিট কর্মকর্তা মাজহারুল হক।

উঠান বৈঠকগুলোতে ইআরটি দলের সদস্য, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সীমান্ত জনপদের কয়েক শতাধিক পাহাড়ি গ্রামবাসী অংশগ্রহণ করেন। সভায় হাতি-মানুষ সংঘাত কমাতে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com