1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ জুন, ২০২৬

শ্রীবরদী, শেরপুর : শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার শিশু, তিন নারী ও দুই পুরুষসহ মোট ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে ৩৯ বিজিবির কর্ণঝোড়া বিওপির একটি টহল দল উপজেলার হারিয়াকোনা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতদের সবাই হিন্দু সম্প্রদায়ের এবং তাদের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়।

বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয় একটি মানবপাচারকারী চক্রের সদস্য সুমন, সাজু, আজিবর, কালু ও সুমন মিয়ার সঙ্গে জনপ্রতি ৪০ হাজার টাকার বিনিময়ে ভারতে পাঠানোর চুক্তি হয়। সেই অনুযায়ী বুধবার রাতে তারা ঢাকা থেকে শেরপুরে এসে পৌঁছান। পরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৯৫-এর প্রায় ১৫০ গজ অভ্যন্তরে হারিয়াকোনা পাহাড়ি এলাকায় অবস্থান নিয়ে সীমান্ত অতিক্রমের অপেক্ষায় ছিলেন।

বিজিবি জানায়, কঠোর নজরদারির কারণে তারা আগের রাতে সীমান্ত পার হতে পারেননি। পরদিন রাতে ভারতে প্রবেশের পরিকল্পনা থাকলেও কর্ণঝোড়া বিওপির টহল কমান্ডার নায়েক নাজমুল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় সোপর্দ করা হয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন এবং পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে মানবপাচারের সঙ্গে জড়িত চক্রের সদস্যদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com