1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

এসএসসি পরীক্ষার রুটিন চূড়ান্ত, সোমবার প্রকাশ

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : মাধ্যমিক পর্যায়ের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন চূড়ান্ত করা হয়েছে, যা সোমবার (২৭ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে জানা গেছে, এসএসসি সমমান পরীক্ষা ১০, ১২, ১৪ ও ১৫ নভেম্বর শুরু করতে আলাদা চারটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। ১৫ নভেম্বর থেকে পরীক্ষা শুরু করে ২৮ নভেম্বর পরীক্ষা শেষ করতে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে রোববার (২৬ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ বলেন, এসএসসি পরীক্ষা শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ে চারটি প্রস্তাব পাঠানো হয়েছে।

তিনি বলেন, আমাদের পাঠানো প্রস্তাবের অনুমোদন এখনও হাতে আসেনি। সোমবার সেটি পাওয়ার কথা রয়েছে। পরীক্ষার রুটিন পেলে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

অন্যদিকে চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ২০২১ সালের দাখিল পরীক্ষার সময়সূচি আলাদাভাবে ঘােষণা করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বাের্ড।

প্রতি বছর ১ ফেব্রুয়ারি এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা হয়। এবার করােনার কারণে এসব পরীক্ষা পিছিয়ে আগামী নভেম্বরে সংক্ষিপ্ত সিলেবাসে ও মাত্র তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা হবে। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণ ও পরিচালনা সংক্রান্ত নির্দেশনায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষাবোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, এবার এসএসসি ও দাখিল পরীক্ষা একই দিন শুরু না হলেও একদিন আগে-পরে হতে পারে।

এবারের দাখিল পরীক্ষা আগামী ১৪ নভেম্বর শুরু হয়ে ২১ নভেম্বর শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com