1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক শ্রীবরদীতে ৩৭ হাজার ৪০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ নালিতাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৫ জন গ্রেফতার বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ

৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ১৫ জেলে জীবিত উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

চট্টগ্রাম: মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৫ জেলেকে উদ্ধার করেছে চট্টগ্রাম কোস্টগার্ড পূর্বজোন।

রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ড হতে ১৫ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে ট্রলারে ভাসমান জেলেদের জীবিত উদ্ধার করতে সক্ষম হয় কোস্ট গার্ডের আভিযানিক দল।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার জানান, গত ২১ সেপ্টেম্বর নোয়াখালীর হাতিয়া থেকে মাছ ধরার জন্য ১৫ জেলে এফভি সুরমা ০১ নামক একটি মাছ ধরার ট্রলার নিয়ে সমুদ্রে যায়। পরবর্তীতে গত ২৩ সেপ্টেম্বর আনুমানিক রাত ২টার দিকে সাংগু গ্যাস ফিল্ড হতে দক্ষিণ পশ্চিমে আনুমানিক ১৫ নটিক্যাল মাইল দূরে এই জেলেদের ট্রলারের ইঞ্জিন বিকল হলে সাগরে ভাসতে থাকে। গতকাল ২৬ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে বিকল হয়ে যাওয়া মাছ ধরার ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা ট্রলার থেকে কোস্টগার্ডকে নিজেদের বিপদ সংকেত পাঠাতে সক্ষম হয়।

পরে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাতেই  ১৫ জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

লে. কমান্ডার আরও জানান, উদ্ধার ১৫ জেলেকে কোস্টগার্ড স্টেশান ভাসানচরে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে খাবার ও চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধার জেলেদের পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ উপকূলীয় অঞ্চলে যে কোনো ধরনের উদ্ধারে কোস্ট গার্ডের অভিযানে নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com