1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‌শ্রীবরদীতে বেশি দামে পেট্রোল বিক্রি করায় অর্থদণ্ড প্রদান শ্রীবরদীতে প্রধানমন্ত্রী’র পক্ষ থেকে ৪ শত নারীর মাঝে শাড়ি বিতরণ ঝিনাইগাতীতে দুই শতাধিক পরিবার পেল ব্যাগভর্তি ঈদ বাজার দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ শেরপুর জেলা সমিতি, রাজশাহী উদ্যোগে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত বান্দরবানে মা-মেয়ের মরদেহ উদ্ধার চট্টগ্রামে টেরিবাজারের বিপণিকেন্দ্রে আগুন, হাসপাতালে অগ্নিদগ্ধ দুজনের মৃত্যু শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ প্রধানমন্ত্রী’র ঈদ উপহার পেলো শ্রীবরদীর ৩ শত হতদরিদ্র পরিবার ১২ ব্যাচের বন্ধু আশিক মাহমুদের স্মরণে দোয়া মাহফিল ও ইফতার

সাতদিনে আমিরাত গেলেন ৮ হাজার প্রবাসীকর্মী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষা করে গত সাতদিনে সংযুক্ত আরব আমিরাত গেছেন আট হাজার প্রবাসীকর্মী ও যাত্রী। এরা সবাই করোনা পরীক্ষায় নেগেটিভ হন। তবে ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগে নমুনা পরীক্ষায় পজিটিভ আসার কারণে সাত যাত্রী আমিরাত যেতে পারেননি।

এদিকে গত ২৪ ঘণ্টায় ছয়টি ফ্লাইটে আরও এক হাজার ৯৯৯ জন আমিরাত গেছেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) এ তথ্য জানান শাহজালাল বিমানবন্দরের এয়ারপোর্ট হেলথ ডেস্ক অফিসার ডা. হাসান মো. কাওসার।

তিনি জানান, গত ৩০ অক্টোবর থেকে আজ পর্যন্ত বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদনপ্রাপ্ত ছয়টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ৮ হাজার সাতজনের নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে ৪৮ ঘণ্টা আগে করা নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ থাকলেও ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগে করা পরীক্ষায় সাতজনের পজিটিভ আসায় তারা যেতে পারেনি।

শুরুর দিকে এক হাজার ৬০০ টাকা ফি পরিশোধ করে করোনা পরীক্ষা করা হলেও পরবর্তীতে প্রবাসী শ্রমিকদের জন্য তা বিনামূল্যে করে দেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com