1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

তালেবানের সঙ্গে বৈঠকে মার্কিন কর্মকর্তারা

  • আপডেট টাইম :: শনিবার, ৯ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : কাবুল দখলের পর প্রথমবারের মতো তালেবানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। শনিবার কাতারের রাজধানী দোহায় দুদিনের এ বৈঠক শুরু হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তানের সরকার হিসেবে তালেবানকে স্বীকৃতি বা বৈধতা দেওয়ার উদ্দেশে নয়, বরং যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের বিষয়ে বাস্তববাদী আলোচনার ধারাবাহিকতার অংশ এটি।

ওই মুখপাত্র জানিয়েছেন, আফগান, মার্কিন নাগরিক ও অন্যান্য বিদেশিদের নিরাপদে আফগানিস্তান ত্যাগ অব্যাহত রাখা এবং নারী ও কিশোরীসহ সব আফগানের অধিকারের প্রতি শ্রদ্ধা জানানোর অনুরোধ করা হবে তালেবানকে।

তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন জানিয়েছেন, গত বছর ওয়াশিংটনের সঙ্গে যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার পুনর্পর্যালোচনা করা হবে বৈঠকে।

তিনি বলেছেন, বৈঠকে ‘দ্বিপাক্ষিক সম্পর্ক ও দোহা চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। এতে বিভিন্ন বিষয় থাকবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com