1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমরা জিতেছি, তাদের আর কিছুই নেই : ট্রাম্প স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শেষ করতে ইরানের কাছে ১৫ দফার প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ১৩৩ অধ্যাদেশ নিষ্পত্তি করতে হবে ১০ এপ্রিলের মধ্যে, সংসদে পাশ না হলে স্বয়ংক্রিয় বাতিল মানুষকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে নেওয়াই আমাদের লক্ষ : নৌপরিবহন প্রতিমন্ত্রী এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সোয়া ৬ কোটি টাকার এলএসডি উদ্ধার অবশেষে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে

ফারাবির অবস্থার উন্নতি, খোলা হয়েছে লাইফ সাপোর্ট

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

ঢাকা : ডাকসুতে হামলার ঘটনায় লাইফ সাপোর্টে থাকা তুহিন ফারাবির (২৪) শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। খুলে দেওয়া হয়েছে তার লাইফ সাপোর্ট।

সোমবার সকালে ঢাকা মেডিক‌্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি চিকিৎসকদের বরাত দিয়ে জানান, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ফারাবির লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে।

ফারাবি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক।

এর আগে রোববার বেলা পৌনে ১টার দিকে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নুরসহ তার সহযোগীদের  ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এতে মুক্তিযুদ্ধ মঞ্চের ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন বলে আহতরা দাবি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে নুরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এ ছাড়া, বাইরে থেকেও মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ইট-পাটকেল ছোঁড়েন। এতে ডাকসু ভবনের জানালার কাচসহ আসবাবপত্র তছনছ হয়ে যায়।

হামলায় ভিপি নুরুল হক নুর, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক ‍মুহাম্মদ রাশেদ খান, ফারুক হোসেনসহ অন্তত ২০ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com