1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

দাদ থেকে মুক্তি মিলবে ৬ উপাদানে

  • আপডেট টাইম :: বুধবার, ২০ অক্টোবর, ২০২১

লাইফস্টাইল ডেস্ক : দাদ একটি চর্মরোগ। অতি পরিচিত একটি ফাঙ্গাল ইনফেকশন বা সংক্রমণ এটি। শরীরের বিভিন্ন স্থানে যেমন- হাত, পা, পিঠ, পায়ের আঙুল, হাতের আঙুল ও মাথার তালুতেও দাদ হয়।

এটি খুবই সংক্রামক এক ব্যাধি। খুব সহজেই দাদ একজনের থেকে অন্য জনের শরীরে ছড়িয়ে পড়ে। দাদ হলে ত্বকের উপর গোলাকার দাগের সৃষ্টি হয়। দেখলে মনে হবে ত্বকের উপর আলাদা এক স্তর পড়েছে।

আক্রান্ত স্থানে চুলকানি হয় ও আঁশের মতো উঠতে থাকে। এই সমস্যা সমাধানে অ্যান্টি ফাঙ্গাল ক্রিম ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে চাইলে ঘরোয়া উপায়েও সারাতে পারেন এই চর্মরোগ। জেনে নিন উপায়-

>> মধুতে থাকা হাইড্রোজেন পারঅক্সাইড ও ছত্রাক-নাশক উপাদান ছত্রাকের বৃদ্ধি ঠেকায়। এজন্য একটি তুলায় মধু লাগিয়ে আক্রান্ত স্থানে ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে দাদ থেকে মুক্তি পাবেন।

>> ছত্রাকের সংক্রমণ ঠেকাতে অ্যালোভেরা খুবই উপকারী অ্যালোভেরায় রেজিন থাকে। তা দাদের চুলকানি, যন্ত্রণা ও প্রদাহ কমাতে সাহায্য করে। এজন্য অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে আক্রান্ত স্থানে ব্যবহার করুন।

>> রসুন ছত্রাকের ইনফেকশন দূর করতে পারে। এজন্য ১-২ কোয়া রসুন ভালো করে থেঁতলে নিন। এর সঙ্গে ৩ টেবিল চামচ মধু ও ৩ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে দাদে লাগিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। তারপর গরম পানিতে ধুয়ে ফেলুন।

>> কাঁচা হলুদের রস আক্রান্ত স্থানে লাগালে দাদের সমস্যা দ্রুত সেরে ওঠে। হলুদের শক্তিশালী অ্যান্টি সেপটিক ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান দাদের সংক্রমণ ছড়িয়ে যাওয়া প্রতিরোধ করে।

>> জায়ফলে থাকে অ্যান্টি সেপটিক ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। যা দাদ সারায়। এজন্য এর গুঁড়া সামান্য পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট দাদের উপর লাগান। দেখবেন দাদ সেরে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com