1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

মেক্সিকো সীমান্তে রেকর্ড ১৭ লাখ অভিবাসী আটক

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে গত এক বছরে ১৭ লাখ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে। একই সময় অভিভাবক ছাড়া এক লাখ ৪৫ হাজার শিশুকে আটক করা হয়। এসব শিশুর মধ্যে শুক্রবার (২২ অক্টোবর) পর্যন্ত সরকারি হেফাজতে আটক ছিল ১১ হাজার শিশু। শনিবারর (২৩ অক্টোবর) বিবিসি একথা জানায়।

এর আগে ২০০০ সালে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ১৬ লাখ অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছিল। ২০২১ সালের আগে ওটি ছিল সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আটকের ঘটনা।

মার্কিন কাস্টমস ও সীমান্ত সুরক্ষা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে সীমান্তে কর্মরত এজেন্টরা ১৬০টি দেশ থেকে আসা মানুষদের আটক করে। পরে আটককৃতদের মধ্যে ১০ লাখের বেশি মানুষকে মেক্সিকো এবং অন্য দেশগুলোতে ফেরত পাঠানো হয়েছে।

তারা আরো জানায়, একই সময় এজেন্টরা সীমান্ত থেকে অভিভাবক ছাড়া এক লাখ ৪৫ হাজার শিশুকে আটক করে। এসব শিশুর মধ্যে শুক্রবার পর্যন্ত সরকারি হেফাজতে আটক ছিল ১১ হাজার শিশু।

এদিকে অভিবাসন নীতি নিয়ে মানবিক অবস্থানের কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তা কমতে শুরু করেছে। এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

এই মাসের শুরুর দিকে অ্যাসোসিয়েটেড প্রেস-এনওআরসি সেন্টার পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ পরিচালিত জরিপে ৩৫ শতাংশ মার্কিন নাগরিক অভিবাসন নিয়ে প্রেসিডেন্টের নেওয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

জো বাইডেন তার পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্প থেকে আরো মানবিক উপায়ে অভিবাসন নীতি প্রনয়ণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার ৯ মাস পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত সংকট আরো বৃদ্ধি পেয়েছে।  সূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com