1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

গাজা পুনর্নির্মাণে সময় লাগবে ৮০ বছর: জাতিসংঘ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ মে, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বাড়িঘর পুনর্নির্মাণ করতে প্রায় ৮০ বছর সময় লাগবে।  বৃহস্পতিবার জাতিসংঘের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রায় সাত মাস ইসরায়েলি বোমাবর্ষণে কয়েক হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে। হামলায় জনাকীর্ণ উপত্যকার অনেক উঁচু কংক্রিটের ভবন ধ্বসস্তূপে পরিণত হয়েছে।

৭ অক্টোবর হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর গাজার প্রায় ৮০ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি হামলায় ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

জাতিসংঘের উন্নয়ন প্রকল্পের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ‘সম্পূর্ণ ধ্বংস হওয়া সব আবাসন ইউনিট পুনরুদ্ধার করতে প্রায় ৮০ বছর সময় লাগবে।’

তবে সবচেয়ে ভালো পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২০২১ সালের সংকটের তুলনায় পাঁচ গুণ দ্রুত সময়ে নির্মাণ সামগ্রী সরবরাহ করা হলে ২০৪০ সালের মধ্যে এই পুনর্নির্মাণের কাজ শেষ হতে পারে। পুরো গাজা পুনর্নির্মাণে তিন থেকে চার হাজার কোটি ডলার লাগতে পারে।

ইউএনডিপি প্রশাসক আচিম স্টেইনার এক বিবৃতিতে বলেছেন, ‘প্রাণহানির নজিরবিহীন মাত্রা, পুঁজির ধ্বংস এবং এত অল্প সময়ের মধ্যে দারিদ্র্যের তীব্র বৃদ্ধি গুরুতর উন্নয়ন সংকট সৃষ্টি করবে, যা আগামী প্রজন্মের ভবিষ্যতকে হুমকির মুখে ফেলবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com