1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

পাকিস্তানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে, নিহত ২০

  • আপডেট টাইম :: শনিবার, ৪ মে, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কারাকোরাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২১ জন। শুক্রবার সকালে গিলগিত-বালতিস্তানের দিয়ামির জেলায় এ দুর্ঘটনা ঘটে।

ডন অনলাইন জানিয়েছে, বাসটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিত-বালতিস্তানে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ৫টার দিকে কারাকোরাম মহাসড়কের গুনার ফার্ম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।

দিয়ামির জেলার উদ্ধার কর্মকর্তা শওকত রিয়াজ জানান,  বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সিন্ধু নদীর তীরের কাছাকাছি পড়ে যায়। আহতদের চিলাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গিলগিত-বালতিস্তান সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিল।

নগর পুলিশের কর্মকর্তা আজমত শাহ বলেন, ‘উদ্ধার অভিযান শেষ হয়েছে। আহত ২১ জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com