1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

নুর-রেজার নতুন রাজনৈতিক দল ‘গণ অধিকার পরিষদ’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

ঢাকা: অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। এর নাম রাখা হয়েছে ‘গণ অধিকার পরিষদ’।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর পুরানা পল্টনে দলটির কার্যালয়ে এ নাম ঘোষণা করেন নুরুল হক নুর। এর স্লোগান হচ্ছে ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’।

দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়াকে।

এছাড়া দলটির ৮২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির সদস্য সচিব করা হয়েছে নুরকে। আর কমিটির যুগ্ম-আহ্বায়ক হয়েছেন রাশেদ খান, ফারুক হাসান, সোহরাব হোসেন, আবু হানিফ ও মাহফুজুর রহমান খান।

‘গণ অধিকার পরিষদ’ এর মূলনীতি চারটি। গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ। এগুলোর ওপর ভিত্তি করে রাজনৈতিক কাজ পরিচালিত হবে দলটির। মূলনীতি ও দলের উদ্দেশ্য এবং ২১ দফা পড়ে শুনান রাশেদ খান।

এর আগে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে দলটির নেতাদের উত্থান ঘটে। এসময় তারা গড়ে তুলেন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি সংগঠন। এরপর বিভিন্ন দাবিতে আন্দোলন সংগ্রাম করে দলটির নেতারা।

গতবছর নতুন রাজনৈতিক দল করার ঘোষণা দেন নুরুল হক নুর। এজন্য গঠন করেন ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদসহ বেশ কয়েকটি অঙ্গ সংগঠন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com