1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সালমান শাহ’র মৃত্যুর মামলা খারিজ

  • আপডেট টাইম :: সোমবার, ১ নভেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : নিলুফা চৌধুরী ওরফে নীলা চৌধুরী আদালতে না আসায় নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর মৃত্যুর মামলায় আসামিদের অব্যাহতি চেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত।

রোববার (৩১ অক্টোবর) ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদ বাদী পক্ষের সময়ের আবেদন নামঞ্জুর করেন।

এ সম্পর্কে বাদীপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ বলেন, ‘মামলার বাদী সালমান শাহের মা দেশের বাইরে আছেন। তাই আজ মামলার ধার্য তারিখে নারাজি আবেদন দাখিল করলেও শুনানির জন্য সময় চেয়েছিলাম। আদালত ওই আবেদন নামঞ্জুর করেন। তখন আমরা ভার্চুয়ালি বাদীর সঙ্গে যুক্ত হয়ে তার জবানবন্দি গ্রহণের জন্য আদালতে আবেদন করি। কিন্তু আদালত সে আবেদনও নাকচ করেন। এ আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে রিভিশন আবেদন দাখিল করবো।

এর আগে গত বছর ২৫ ফেব্রুয়ারি মামলাটিতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহকে ঢাকার নিজ বাসায় তার শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে প্রথমে হলি ফ্যামিলি ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com